ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের নতুন এমডি যাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২১:০৮, ১৩ জুলাই ২০২২
বিমানের নতুন এমডি যাহিদ হোসেন
অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন- ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিমানের সদ্য বিদায়ী এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল ওয়াহাব ভূঞাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সুরক্ষা সেবা বিভাগের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!