[ জাতীয় ]
২৭ জেলায় বইছে তাপপ্রবাহ
ফাইল ফটো
দেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে দেশজুড়ে অনুভূত ভাপসা গরম রোববার পর্যন্ত থাকবে। এরপর গরমের তীব্রতা কমে আসতে পারে।
আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এর আগের দিন ১৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায় বলে জানায় আবহাওয়া অধিদফতর।
.png)
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গা ও রংপুর বিভাগের আট জেলা, রাজশাহী বিভাগের আট জেলা ও সিলেট বিভাগের চার জেলাসহ মোট ২৭টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকতে পারে আগামী রোবার পর্যন্ত।
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী সপ্তাহের মাঝামাঝির দিকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এতে ভাপসা গরম কিছুটা কমতে পারে। এখন তাপমাত্রা যতটুকু তার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। কারণ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!