ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এ যেন হঠাৎ বৃষ্টি

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩, ১৯ জুলাই ২০২২
এ যেন হঠাৎ বৃষ্টি
কাজীপাড়া বাসষ্ট্যান্ড (ছবি : ডেইলি বাংলাদেশ)

সকাল সকাল রাজধানীর মানুষ অফিসে যাবার জন্য রাস্তায় বেড়িয়ে পড়েছে। ধূলি ধুসরিত রাস্তায় দাঁড়িয়ে কেউবা অপেক্ষা করছে গন্তব্যে যাবার যানবাহনের জন্য। আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল-বৃষ্টি হতে পারে। সকাল থেকেই আকাশে জমে ছিল মেঘ। মেঘের ছায়ায় মানুষের মুখে ছিল মায়ার ছাপ।

স্বস্তির বৃষ্টি নেমে এলো (ছবি : ডেইলি বাংলাদেশ)তারা জানে বৃষ্টি এলে যানজট বেড়ে যাবে-তবু বৃষ্টি যেন স্বস্তির ছোঁয়া দিয়ে গেল। মনে করিয়ে দিল হঠাৎ বৃষ্টি সিনেমায় নচিকেতার গাওয়া সেই গান :‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ/ কখনো রোদ্দুর বৃষ্টি/ জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা/ সৃষ্টি বা অনাসৃষ্টি/ তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি/ এ যেন হঠাৎ বৃষ্টি’ ।

টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছিলো, খুলনা,বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

রাজধানীতে হালকা মাঝারি ধরনের বৃষ্টির দেখা পাওয়া গেল। কিন্তু এখন পর্যন্ত টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া ( ছবি : ডেইলি বাংলাদেশ)

বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বৃষ্টি আসুক, স্বস্তি আসুক মানুষের মনে। শ্রাবণ মাস ফিরে পাক তার চিরচেনা ‍রূপ। শহরের কদম ফুলগুলো মলিনতা ঝেড়ে সতেজ হয়ে উঠুক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!