ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সহজকে ৫ কর্মদিবসের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৫৮, ২০ জুলাই ২০২২
সহজকে ৫ কর্মদিবসের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ
ফাইল ফটো

৫ কর্মদিবসের মধ্যে সহজ ডটকমকে জরিমানার  দুই লাখ টাকা পরিশোধের নির্দেশে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ছয় দফা দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ভোক্তা অধিকার অধিদফতরে প্রতিকার চেয়ে সহজ ডটকম-এর বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অধিদফরের কার্যালয়ে শুনানি শেষে সহজ-কে জরিমানা করা হয়।

Advertisement

পরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোক্তা অধিকার আইনে অনুযায়ী ভোক্তার প্রতি সহজ-এর অবহেলা পাওয়া গেছে। সহজের এই অবহেলা প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থ দেওয়া হবে অভিযোগকারী রনিকে। অর্থাৎ তিনি পাবেন ৫০ হাজার টাকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!