চলতি বোরো মৌসুমে কোনো অবস্থাতে সরকারি নির্দেশনার বাইরে ধান ও চাল সংগ্রহ করা যাবে না। আর সংগ্রহ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি এ নির্দেশনা দিয়ে খাদ্য অধিদফতরের একটি চিঠি দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে পাঠানো হয়েছে।
.png)
এতে বলা হয়েছে, চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত রয়েছে। সংগ্রহের নির্ধারিত মেয়াদের মধ্যে ধান ও চালের নির্ধারিত লক্ষ্যমাত্রার সমূদয় পরিমাণ ধান ও চাল সংগ্রহের নির্দেশনা রয়েছে। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭ অনুসরণ করে সংগ্রহের নির্ধারিত মেয়াদের মধ্যে লক্ষ্যমাত্রার অবশিষ্ট ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করতে হবে।
চিঠিতে আরো বলা হয়, কোনো অবস্থাতেই বিনির্দেশ বহির্ভূত ধান-চাল সংগ্রহ করা যাবে না। বিনির্দেশ বহির্ভূত ধান ও চাল সংগ্রহ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।