ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এবার কমছে বাস ভাড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ৩০ আগস্ট ২০২২
এবার কমছে বাস ভাড়া
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর প্রেক্ষিতে এবার কমছে পরিবহন ভাড়াও। ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করা হয়েছে। এর প্রেক্ষিতে সরকার বাস ভাড়া সমন্বয় করতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ‘সম্মতি’ রয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।

তিনি সোমবার রাতে বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য কমানোয় যানবাহনের ভাড়াও কমতে পারে। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে। আমরা বাস ভাড়া কমাতে প্রস্তুত আছি।

এর আগে, সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

Advertisement

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হবে। এ দাম কার্যকর হচ্ছে রাত ১২টার পর থেকে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!