কমলাপুর রেলস্টেশনের মাস্টার আফসার উদ্দিন জানিয়েছেন, বুধবার সকালে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচল করা ১১১, ১১২, ১১৩ এবং ১১৪ নম্বর ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ কমিউটার ২ (১১২) ঢাকা থেকে ভোর সাড়ে ৫টায় এবং নারায়ণগঞ্জ কমিউটার ৪ (১১৪) ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়ার শিডিউল নির্ধারিত সময় ছিল।
আবার নারায়ণগঞ্জ কমিউটার ১ (১১১) নারায়ণগঞ্জ থেকে সকাল সাড়ে ৬টায় এবং নারায়ণগঞ্জ কমিউটার ৩ (১১৩) নারায়ণগঞ্জ থেকে বিকেল ৩টায় ছাড়ার কথা ছিল।
.png)
বিকেলে পানি কমলে আবার ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান আফসার উদ্দিন।