[ জাতীয় ]
যেমন থাকবে ২৪ ঘণ্টার তাপমাত্রা
ফাইল ফটো
চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি থাকবে দক্ষিণ-পূর্বদিকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল৮৯ শতাংশ।
সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুর জেলার তেঁতুলিয়ায় ৭৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেতুলিয়া ও চট্টগ্রামের সনদ্বীপে ২৪ দশমিক ৮ ডিগ্রি।
আগামী তিনদিন এ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!