ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

র‍্যাব ডিজি হিসেবে দায়িত্ব নিলেন এম খুরশীদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ৩০ সেপ্টেম্বর ২০২২
র‍্যাব ডিজি হিসেবে দায়িত্ব নিলেন এম খুরশীদ হোসেন
অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন- ফাইল ফটো

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৯ম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

শুক্রবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

২২ সেপ্টেম্বর অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!