শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে আরো জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
.png)
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।