ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় ৪০৯ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ২১ অক্টোবর ২০২২
২৪ ঘণ্টায় ৪০৯ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যায়নি। আক্রান্তদের মধ্যে ঢাকার ৩০৪ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন রয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরো বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২০৭ জন। এরমধ্যে ঢাকায় দুই হাজার ১৮২ জন। আর ঢাকার বাইরে এক হাজার ২৫ জন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৯০৪ জন, আর ঢাকার বাইরে আক্রান্ত হন ৮ হাজার ২০৩ জন আক্রান্ত হন।

এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৯০ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৬৫৭ জন আর ঢাকার বাইরের সাত হাজার ১৩৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!