ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মোকাবিলায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মোকাবিলায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্তা
ফাইল ফটো

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় জনগণকে নিজ নিজ স্থাপনা ও টেলিযোগাযোগ সম্পদ রক্ষায় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে বার্তা দিয়েছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। 

রোববার সন্ধ্যার পর থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন অপারেটরের গ্রাহকদের মুঠোফোনে পর্যায়ক্রমে এ ক্ষুদে বার্তা পাঠানো হয় 

ক্ষুদে বার্তায় জানানো হয়, ঘূর্ণিঝড়ে সবাইকে নিজ নিজ স্থাপনা ও টেলিযোগাযোগ সম্পদ রক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হলো - ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। 

Advertisement

এদিকে রোববার রাতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!