ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে রেকর্ড বৃষ্টি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ২৫ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে রেকর্ড বৃষ্টি
ফাইল ফটো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে ৩২৪ মিলিমিটার।

মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এর আগে, সোমবার সন্ধ্যায় সারাদেশে ৩ হাজার ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঐদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় খেপুপাড়ায় ২৯৪ মিলিমিটার।

Advertisement

এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দ্রুত দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি বর্তমানে নেত্রকোণা এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা শুষ্ক থাকায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!