ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে ১৩৭ কোটি টাকার প্রণোদনা 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ২৭ অক্টোবর ২০২২
রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে ১৩৭ কোটি টাকার প্রণোদনা 
ফাইল ফটো

রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে।
 
সারাদেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ ২৬ অক্টোবর জারি হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!