শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সাবেক তথ্য সচিব কামরুননাহার, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
.png)
এ সময় বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতি ও সরকার গৃহিত পদক্ষেপসমূহ উল্লেখ করে প্রবাসীদেরকে বৈধ পথে আরো বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ হাউজগুলোর অবদান উল্লেখ করে সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ জানান তিনি।
বৈঠকে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মাঝে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে প্রচার চালানো, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনার হার বাড়ানো, রেমিট্যান্স মেলার আয়োজন, ওয়েজ আর্নার বন্ডের সুবিধা সহজে পাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।