[ জাতীয় ]
জানুয়ারির শুরুতে রসিক নির্বাচন: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর- ফাইল ফটো
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান মো. আলমগীর।
তিনি জানান, রংপুরের নির্বাচনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে এ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন বৈঠকে হবে।
.png)
ইসি আলমগীর বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। আর অন্যান্য নির্বাচনের মতো রসিকেও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা, সে ব্যাপারে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে ভোট বন্ধ ঘোষণা করে ইসি। এ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত তদন্ত কমিটির প্রতিবেদন পেলে নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এআর/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নির্বাচন কমিশন
লিংক সফলভাবে কপি হয়েছে!