সোমবার দুপুরে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। সংশোধিত আরপিও শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি।
কমিশনার আলমগীর বলেন, যাদের হাতের আঙ্গুলের ছাপ মেলে না তাদেরও ভোট দেয়ার অধিকার রয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষায় প্রকৃত ভোটার নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোট দেয়ার সুযোগ দেবেন প্রিজাইডিং কর্মকর্তা।
.png)
এক্ষেত্রে প্রিজাইডিং অফিসাররা, আঙ্গুলের ছাপ না মিললেও কেন্দ্রের মোট ভোটারের ১ শতাংশ ভোটারকে ভোট দেয়ার সুযোগ দিতে পারবে।
এর আগে, স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার এ সুযোগ নিয়ে প্রশ্ন উঠলে এই সংখ্যা ১ শতাংশে আটকে দিতে আইন সংশোধন করে ইসি।