ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সব দলকে নির্বাচনে আনতে চমক থাকবে: ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ২৮ সেপ্টেম্বর ২০২২
সব দলকে নির্বাচনে আনতে চমক থাকবে: ইসি হাবিব
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান- ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, সব নিবন্ধিত দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতে চমক দেখাবে নির্বাচন কমিশন।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি আহসান হাবিব খান বলেন, ৩৯টি দলের জন্যই কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করা হবে। আপনাদের বারবার বলছি, কোন কাজটা করতে হবে বলেন, কিন্তু বলছেন না। কোন কাজটা ভুল করছি বলেন, কিন্তু বলছেন না।

Advertisement

তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখতে হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করব। যারা যারা (নির্বাচনে) আসছে না, তারা সবাই আমাদের প্রিয়। আমরা মনে প্রাণে চাই তারা সবাই নির্বাচনে আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি, তারা যদি না আসে তাহলে আপনিই বলেন কী করতে হবে? 

তিনি আরো বলেন, এ পর্যন্ত যে কয়টি নির্বাচন ইভিএমে করেছি, সেখানে অঘটন, ধাওয়া পাল্টাধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে লাভ হচ্ছে না। সংসদ নির্বাচনে রংপুরসহ অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!