ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

না বুঝেই অনেকে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন: ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৬, ২ সেপ্টেম্বর ২০২২
না বুঝেই অনেকে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন: ইসি হাবিব
যশোরের চৌগাছা পৌরসভা কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম পরিদর্শন করেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান- ছবি: সংগৃহীত

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা না বুঝেই প্রশ্ন তুলছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, ইভিএমে ভোট সুষ্ঠু হবে। এতে কোনো সন্দেহ নেই।

শুক্রবার সকালে যশোরের চৌগাছা পৌরসভা কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ইসি হাবিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এর জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন করবে। ভোটকেন্দ্রে সিসিটিভি রাখা, বিএনসিসি, গার্লস গাইড রাখা ছাড়াও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দেশি বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, যশোর জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!