ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ৫১৫ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৩, ২২ নভেম্বর ২০২২
ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ৫১৫ জন
ফাইল ফটো

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন।

মঙ্গলবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন।

Advertisement

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯৮৮ জন।
 
এ বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ হাজার ৪৬০ জন।

নতুন  ৫১৫ জন নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৩১ জন। আর এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩৭ জনের।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!