মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- চট্টগ্রামের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক, রংপুরের ডিআইজি প্রিজন আলতাব হোসেন, ঢাকার ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা।
.png)
তাদের মধ্যে ফজলুল হককে ডিআইজি প্রিজন হিসেবে ঢাকায়, আলতাব হোসেনকে একই পদে চট্টগ্রামে, তৌহিদুল ইসলামকে রংপুরে বদলি করা হয়েছে।
সিনিয়র দুই জেল সুপারের মধ্যে আবদুল জলিলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার এবং সুব্রত কুমার বালাকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কারা অধিদফতরের প্রস্তাবনার আলোকে নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।