[ জাতীয় ]
আরো ৩ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৭
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৭৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৭৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯০৭ জন।
.png)
এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৪০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৮৩ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!