শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৪ হিজরি সালের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা হয়।
.png)
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুল কাদের শেখ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ইমতিয়াজ মোরশেদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়ার সহকারী অধ্যক্ষ মোহাম্মদ নাসীর উদ্দিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।