[ জাতীয় ]
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৫২৩
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২৪৭ জন।
একই সময়ে আরো ৫২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৩০ জনে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ৯২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৮০০ জন।
এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৩ হাজার ৯৫৪ জন রোগী।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!