ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫২, ২৭ নভেম্বর ২০২২
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ফটো

আগামী পাঁচ দিনের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস নতুন বার্তা দিয়েছে। এতে সর্বনিম্ন তাপমাত্রা আরো কমার কথা বলা হয়েছে। 

রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এতে আরো বলা হয়েছে, আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া ভোরে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। আর বর্ধিত ৫ দিনে রাতের তাপামাত্রা কমতে পারে।

এদিকে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায়, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!