ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৫, ৬ ডিসেম্বর ২০২২
ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাৎ করেন ইনটেলেরর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওমর ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলেরর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওমর ইশরাক।

মঙ্গলবার ডিএসসিসি কার্যালয় নগর ভবনের মেয়র দফতরে ইনটেলের চেয়ারম্যান ও সিটি মেয়র সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে ইনটেল চেয়ারম্যান ওমর ইশরাক ও মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রযুক্তির নানাবিধ উৎকর্ষ ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় ওমর ইশরাক ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ‘ঢাকা শহরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা’ প্রণয়নসহ ডিএসসিসি মেয়রের নানা উদ্যোগের প্রশংসা ও সফলতা কামনা করেন।

Advertisement

এতে ইনটেল চেয়ারম্যানের আমেরিকান বংশোদ্ভূত স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন।

ওমর ইশরাক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তিনি ২০২০ সাল থেকে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মেডট্রনিক নামক একটি মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!