ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৮৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ১৪ ডিসেম্বর ২০২২
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৮৪
ফাইল ফটো

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 

এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৬৭ জনের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০০ জন এবং ঢাকার বাইরের ৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬০ হাজার ৯২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৪৩১ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৪৯৫ জন।

অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত ৬০ হাজার ৯২৬ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৭৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭ হাজার ৭৭২ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ৯৭১ জন।

এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!