ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ভোটারদের খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি, সংশোধন ৩১ তারিখ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৫, ১৮ ডিসেম্বর ২০২২
নতুন ভোটারদের খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি, সংশোধন ৩১ তারিখ পর্যন্ত
ফাইল ফটো

নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম শেষ হয়েছে। এর খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জানুয়ারি। আর এর পরদিন ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন ভোটাররা ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোশাররফ হোসেন বলেন, এরইমধ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে। তারা সংশোধনের জন্য কোনো আবেদন বা আপত্তি পাওয়ার পর তা নিষ্পত্তি করবেন। এ সংক্রান্ত চিঠি মাঠপর্যায়ের সব সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ৩১ জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদনের পর সংশোধনকারী কর্তৃপক্ষ তা ৭ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদ করা চূড়ান্ত তালিকা আগামী ২ মার্চ প্রকাশ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!