[ জাতীয় ]
পৌর-ইউপি নির্বাচনে ৩৩ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ
ফাইল ফটো
২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় দেশের পাঁচটি পৌরসভা ও ৪৯টি ইউপি নির্বাচনে ৩৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসি আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম জানিয়েছেন, ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৩ বিচারিক ম্যাজিস্ট্রেট ভোটের দায়িত্বে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকবেন। ৫ পৌরসভার জন্য ৫ জন ও ৪৯ ইউপির জন্য ২৮ জনকে নিয়োগ করা হয়েছে।
বিচারিক ম্যাজিস্ট্রেটরা দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-এর সেকশন-১০ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন।
.png)
বিচারিক কাজ সম্পন্ন করার জন্য তারা একজন বেঞ্চ সহকারী/স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এজন্য তাদের নিজ নিজ অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!