ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ৩৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ২৩ ডিসেম্বর ২০২২
নতুন ৩৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮ জন ও ঢাকার বাইরে ১২ জন।

Advertisement

বর্তমানে সারাদেশে ৫১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৭ জন ও ঢাকার বাইরে ২২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৮ হাজার ৯৭০ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৯১৩ জন।

গত ২৪  সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৯৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ৫১৪ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৫৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!