এতে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ৩৩৮ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
.png)
এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ জন ও ঢাকার বাইরের ২১ জন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ২২০ জন ও ঢাকার বাইরের ২৩ হাজার ১৬২ জন।
অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৭৬৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৮৬ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮৭৭ জন।
এদিকে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮১ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।