শনিবার দুপুরে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. খুরশিদ আলম বলেন, আমাদের মানবিকতা বজায় রাখতে হবে। সৎ থাকলে নিজেদের লাভ, মানুষও উপকৃত হবে। মনে রাখতে হবে- সৎ পথে থাকলে রুটি-রুজির অভাব হয় না।
.png)
তিনি আরো বলেন, করোনায় শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়। বেসরকারি হাসপাতালগুলোও কাজ করেছে। বাংলাদেশে মানুষের উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে আমরা কাজ করছি। মানুষ যেন চিকিৎসা নিতে বিদেশে না গিয়ে বাংলাদেশেই নেয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তানভীরুল ইসলাম।