রোববার রাজধানীতে একটি হোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি। ভ্যাকসিন নেওয়ার পরও মারা যাবে এমন কথা কখনো বলা হয়নি। তবে কিছুটা হলেও সুরক্ষা দেবে।
.png)
তিনি আরো বলেন, মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয় এটাতে উপকার আছে।
মডার্না টিকার দ্বিতীয় ডোজ সম্পর্কে স্বাস্থ্যের ডিজি বলেন, সবাই অবশ্যই ভ্যাকসিন পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।