সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘অবসর-উত্তর ছুটি এবং তার সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত শর্তে তাকে নিয়োগ দেওয়া হলো।’
তিনি যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
.png)
বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা মাশফি বিনতে সামস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৭ ডিসেম্বর পিআরএল-এ যান। তিনি নেপালের রাষ্ট্রদূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।