[ জাতীয় ]
ডেঙ্গু আক্রান্ত আরো ২১ জন হাসপাতালে
ফাইল ফটো
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকায় নতুন ভর্তি রোগী ১২ জন এবং ঢাকার বাইরে ৯ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৬৮ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১১৩ জন।
.png)
১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৩৪২ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ১৬৬ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ১৭৬ জন।
এ পর্যন্ত ১৭৩ জন রোগী ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে ঢাকায় ১১১ জন, ঢাকার বাইরে ৬২ জন। এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!