ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ১৫ জানুয়ারি ২০২৩
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২২
ফাইল ফটো

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ২২ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৪৮ জন ঢাকার মধ্যে এবং ৭২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৩৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ১৩৭ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!