ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু জ্বর নিয়ে আরো ১৩ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ১৬ জানুয়ারি ২০২৩
ডেঙ্গু জ্বর নিয়ে আরো ১৩ রোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় নয়জন ও ঢাকার বাইরে চারজন। বর্তমানে সারাদেশে ১১২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭ জন ও ঢাকার বাইরে ৬৫ জন।

২০২৩ সালের ১ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৯৬ জন ও ঢাকার বাইরে ২১৬ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ২৯৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৪৯ জন ও ঢাকার বাইরে ১৪৮ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!