[ জাতীয় ]
জেলাজুড়ে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ
ফাইল ফটো
হাড় কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ। জেলায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে জেলাজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। ভোর বেলায় কুয়াশার আস্তরণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় এবং ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্ৰি সেলসিয়াস। যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেশি কিছুদিন ধরেই জেলাজুড়ে ঠান্ডা হাওয়া বইছে। এই ঠান্ডার প্রকোপ আরো বেশ কয়দিন থাকতে পারে। আজ তাপমাত্রা আরো কমে যাওয়ায় শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।
.png)
নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপও রয়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শৈত্যপ্রবাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!