[ জাতীয় ]
ডেঙ্গুতে মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ১৬
ফাইল ফটো
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এতে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭৪ জন।
.png)
উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা যান ২৮১ জন।
ডেইলি-বাংলাদেশ/এমএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!