ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বইয়ে চলা শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২, ২১ জানুয়ারি ২০২৩
বইয়ে চলা শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার পূর্বাভাস
ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে বইয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

জানা গেছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টি, বরিশাল, ভোলা জেলা ও রংপুর বিভাগের ৮টি জেলাসহ মোট ২৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

Advertisement

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী দুই দিনে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

সেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!