[ জাতীয় ]
পাটের উৎপাদনে ৪ লাখ চাষিকে প্রণোদনা দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
সারাদেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা হিসেবে ৮ কোটি ১০ লাখ টাকা দেওয়া শুরু করেছে সরকার।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট ৪ লাখ কৃষক বীজ পাবেন।
এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাট বীজ বিনামূল্যে পাচ্ছেন।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সরকারি প্রণোদনা
লিংক সফলভাবে কপি হয়েছে!