[ জাতীয় ]
ছয় জেলায় শৈত্যপ্রবাহ বইছে
ফাইল ফটো
দেশের ছয় জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি দুই–একদিন থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
যে ছয় জেলায় শৈত্যপ্রবাহ বইছে— পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার।
মঙ্গলবার আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
রাজধানীতে একদিনে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আরো দু-একদিন তাপমাত্রা এমন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
.png)
আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!