শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২৮ জন এবং এদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১৬ জন।
.png)
১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগী ৭৫৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৫৭ জন ও ঢাকার বাইরে ৩৯৭ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।
এ বছর মোট ৭১৭ জন ছাড় পেয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে ঢাকায় ৩৩৯ জন ও ঢাকার বাইরে ৩৭৮ জন।