ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ২৩ মার্চ ২০২৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এক
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মাত্র একজন ডেঙ্গুরোগী রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে সারাদেশে ১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে নয়জন ও ঢাকার বাইরে সাতজন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৩ জন ও ঢাকার বাইরে ৪১৬ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৮৮ জন ও ঢাকার বাইরে ৪০৬ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!