[ জাতীয় ]
হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী নেই
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি।
বর্তমানে সারাদেশে ১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে নয়জন ও ঢাকার বাইরে সাতজন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৩ জন ও ঢাকার বাইরে ৪১৬ জন।
একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৮৮ জন ও ঢাকার বাইরে ৪০৬ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!