[ জাতীয় ]
আরো ৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারো মৃত্যু হয়নি।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩ জন ও অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৯ জন রোগী।
.png)
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪১২ জন এবং ঢাকার বাইরে ৪১৭ জন চিকিৎসা নিয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের পর সুস্থ হয়েছে ৭৯৮ জন, আর মারা গেছে ৯ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!