ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বইবে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১, ৩ এপ্রিল ২০২৩
দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বইবে কালবৈশাখী
ফাইল ফটো

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

Advertisement

তাই এই পাঁচ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কালবৈশাখী
লিংক সফলভাবে কপি হয়েছে!