ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১২ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ৬ এপ্রিল ২০২৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১২ জন হাসপাতালে
ছবি: সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ১২ জন আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে আটজন ঢাকার এবং বাকি চারজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৮ জন ঢাকার মধ্যে এবং ছয়জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

Advertisement

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৪৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২৯ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪২১ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪২০ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

২০২৩ সালে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!