[ জাতীয় ]
নতুন ডেঙ্গুরোগী নেই
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮ জন ও ঢাকার বাইরে ছয়জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৪৫ জন ও ঢাকার ৪২৯ জন।
একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৮৪১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৪২১ জন ও ঢাকার বাইরে ৪২০ জন।
.png)
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!