বুধবার রাতে সেই স্থানাঙ্কের প্রতিবেদনটি অধিদফতরের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় আবহাওয়া অধিদফতর।
পরে রাতেই চাঁদের স্থানাঙ্ক উল্লেখ করে অধিদফতরের প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশনা দিয়ে ‘প্রশাসনিক মেসেজ’ জারি করা হয়।
.png)
সেখানে ২১ এপ্রিল চাঁদের অবস্থা তুলে ধরে ‘বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’ পরিবর্তন করে বলা হয়, চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামি শরিয়ত অনুযায়ী, চন্দ্র মাস শুরু হাওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। এ পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখে আবহাওয়া অধিদফতর চাঁদ দেখা নিয়ে তাদের বক্তব্যে সংশোধন আনে।
শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক্ষেত্রে ২৯ দিনেই শেষ হবে রমজান মাস। শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে, এবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ২৩ এপ্রিল (রোববার)। ছুটিও একদিন বেড়ে যাবে, ২৪ এপ্রিলও ছুটি থাকবে। তবে ২২ এপ্রিল ঈদ হলে ২৩ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।